স্কুলব্যাগে মিললো হেরোইন

রাজশাহী প্রতিনিধি
২৪ মে ২০২২, ২৩:১৭আপডেট : ২৪ মে ২০২২, ২৩:১৭

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ চাল ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (২৩ মে) রাত ১১টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- চালক পলাশ (২৪) ও হেলপার রবিউল ইসলাম (২৫)। তারা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা। তারা জিজ্ঞাসাবাদে জানান, রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মো. রবিউল ইসলামের (৩৬) কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আরেফিন জুয়েল জানান, সোমবার (২৩ মে) রাতে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় চোরাচালান রোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। পরে তারা নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে রাত ১১টার দিকে একটি হলুদ ও নীল রঙয়ের চালভর্তি ট্রাক দাঁড় করায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ছোট স্কুল ব্যাগের মধ্যে পাঁচটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম করে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার হেরোইনের মূল্য ৫০ লাখ টাকা। পরে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম