দুই ভাইয়ের বিরোধে জমিতেই নষ্ট হচ্ছে পাকা ধান

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২২, ১০:২০আপডেট : ২৫ মে ২০২২, ১১:২৪

বগুড়ার সোনাতলার শিচারপাড়া গ্রামে মালিকানা নিয়ে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব থাকায় পাকা ধান জমিতেই ঝরে যাচ্ছে। ফলে ওই জমির বর্গাচাষি অপর ভাই শাহাজ্জল হোসেন চিন্তিত হয়ে পড়েছেন। ধানগুলো ঘরে তুলতে সহযোগিতার বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামের মৃত ইনছার আলী মণ্ডলের ছেলে আজ্জল হোসেন সৌদি আরব প্রবাসী। তিনি পাঁচ বছর আগে তার ভাই উজ্জ্বল হোসেনের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যে ১৫ শতাংশ জমি কেনেন। আজ্জল বিভিন্ন সময় ফোন করে উজ্জ্বলকে জমিটি তার নামে রেজিস্ট্রি করে দিতে বলেন। কিন্তু উজ্জ্বল নানা টালবাহানা করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এতে ওই জমির বর্গাচাষি অপর ভাই শাহাজ্জলসহ কয়েকজন আহত হন। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। পরে বিরোধপূর্ণ ওই জমিতে লাগানো ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেন। ফলে পাকা ধান জমিতে ঝরে যাচ্ছে। ঝরে যাওয়া ধান থেকে চারা গজিয়েছে।

আজ্জল জানান, তিনি পাঁচ বছর আগে উজ্জ্বলের কাছ থেকে প্রায় তিন লাখ টাকায় ১৫ শতাংশ জমি কেনেন। কিন্তু এখনও তিনি জমিটি রেজিস্ট্রি করে দেননি। এ নিয়ে তাদের দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ লেগেই আছে।

তার দাবির সত্যতা নিশ্চিত করেছেন, সাবেক ইউপি সদস্য ফরিদুজ্জামান বেলাল, বুলু মিয়া, ইউনুস আলী, শাহাদত জামান প্রমুখ।

এ প্রসঙ্গে অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানান, তিনি কোনও জমি বিক্রি করেননি।

বর্গাচাষি শাহাজ্জল জানান, তিনি ভাই আজ্জল হোসেনের কাছ থেকে জমিটি বর্গা নিয়ে প্রায় আট হাজার টাকা খরচ করে ধান লাগিয়েছেন। ওই ধান কাটার উপযুক্ত হলেও ভাই উজ্জ্বল বাধা দিচ্ছেন। তাই তিনি ধান কাটতে সহযোগিতা করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘শিচারপাড়া গ্রামে জমি নিয়ে ভাইদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মারামারি হওয়ায় থানায় মামলাও হয়েছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি