শেয়াল তাড়াতে খামারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেলো শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২২, ১২:২০আপডেট : ২৯ মে ২০২২, ১২:২০

সিরাজগঞ্জের তাড়াশে মুরগির খামারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটে।

জান্নাতি তালম ইউনিয়নের শিবপাড়ার জিল্লুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাড়ায় আবু তালেব নিজ বাড়িতে মুরগির খামারে শেয়াল তাড়াতে রাতে জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ভোরে জান্নাতি আম কুড়াতে গিয়ে ওই বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তালম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তালেব হোসেন বলেন, ‘খামারি আবু তালেব আমাকে সকালে মোবাইল ফোনে বলেন, তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে একটি শিশু মারা গেছে। শিশুটিকে তিনি খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রেখেছিলেন। পরে আমি পুলিশকে খবর দিই।’

তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। তাতে স্পৃষ্ট হয়ে শিশু জান্নাতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের