বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
৩০ মে ২০২২, ১২:১৮আপডেট : ৩০ মে ২০২২, ১২:১৮

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় রুহুল আমিন (৩২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

রবিবার (২৯ মে) রাত ১১টায় উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

রুহুল আমিন ওই গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। আহত সাইদ (৪৫) একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি রুহুলের চাচাতো ভাই।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাতে রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা ও শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার চিৎকারে চাচাতো ভাই আবু সাইদ এগিয়ে গেলে তাকেও আঘাত করে। পরে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যায় তারা।

রুহুল ও সাইদকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় রুহুল মারা যায়। সাইদ চিকিৎসাধীন রয়েছেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী