বগুড়ায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০১ জুন ২০২২, ১২:৫৭আপডেট : ০১ জুন ২০২২, ১২:৫৭

বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মে) রাতে গাবতলী থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার এই মামলা করেন। ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মামলায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম ও গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারনামীয় আসামি আবু জাফর, হাবিবুল্লাহ আকন্দ ও বাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন। এছাড়া তিনি তার বক্তব্যের ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

ভিডিওটি ভাইরাল হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শহর আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

জানা গেছে. রবিবার দুপুরে গাবতলীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। এ দিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। একে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের