চালকল-ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান, ৩২৬০০০ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৬:৪৭আপডেট : ০২ জুন ২০২২, ১৬:৫৭

চাল মজুত করে দাম বাড়ানোর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁর বিভিন্ন চালকল এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) থেকে শুরু হওয়া অভিযানে বৃহস্পতিবার (২ জুন) দুপুর পর্যন্ত ১১ উপজেলায় মোট ৪২টি মামলা দায়ের হয়েছে। বিপরীতে তিন লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার পর্যন্ত জেলার সাপাহার উপজেলায় অভিযানে চারটি মামলা ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় হয়, সদর উপজেলায় দুটি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা, মহাদেবপুর উপজেলায় দুটি মামলা ও ৯০ হাজার টাকা জরিমানা, পত্নীতলা উপজেলায় ১২টি মামলা ও দুই লাখ ৩৪ হাজার টাকা ও আত্রাই উপজেলায় চারটি মামলা ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযান চালিয়ে ১৮টি মামলা ও ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

তবে অভিযানের মধ্যেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা বাজারে কমেনি চালের দাম। বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।   

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, এখন পর্যন্ত পরিচালিত অভিযানের প্রভাব খুচরা বাজারে পড়েনি। আমরা যে মোকাম থেকে পাইকারি চাল কিনি, সেখান থেকে বাড়তি দামেই বস্তা আনতে হচ্ছে। তাই আমরাও বেশি দামে খুচরা বাজারে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছি। তবে সারা দেশে অভিযান অব্যাহত থাকলে আগামী সপ্তাহ থেকে দাম কমতে শুরু করবে বলে আশা করছি। 

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে আগামী সপ্তাহের প্রথম থেকেই চালের দাম কমতে শুরু করবে বলে আশা করি। যতদিন চালের বাজার স্থির না হবে ততদিন অভিযান অব্যাহত রাখা হবে বেল জানান তিনি। 

তবে সরকার ও প্রশাসনের পদক্ষেপে এমন কৃত্রিম সমস্যা সমাধান হবে না জানিয়ে সবাইকে সচেতন এবং হঠকারী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।  

 

/টিটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান