‘বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ’ অপপ্রচার ছাড়া কিছুই না: পলক

নাটোর প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৮:০৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৮:০৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অনেকে বলেন, বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ করছে সরকার। কিন্তু এটা অপপ্রচার ছাড়া কিছুই না। কারণ, সরকার নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে।’

শনিবার (৪ জুন) ‍দুপুরে নাটোরের সিংড়ায় হাজী কল্যাণ পরিষদ আয়োজিত ২০২২ সালের হজযাত্রীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের ইসলাম প্রচারের জন্য কাকরাইল মসজিদে জায়গা দিয়েছেন। তাবলীগ জামায়াতের সমাবেশের জন্য টঙ্গী ময়দান দান করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৭ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর কাছে থেকে অনুদান দেওয়া হয়েছে। সিংড়া হামিদিয়া মাদ্রাসায় সহযোগিতা করা হয়েছে।’

সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে স্থানীয় আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

আয়োজক কমিটি জানান, সিংড়া উপজেলা থেকে এ বছর ১৫৬ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম