ঢাকায় রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, তদন্তের দাবি সহপাঠীদের

রাবি প্রতিনিধি
০৭ জুন ২০২২, ০৪:৪০আপডেট : ০৭ জুন ২০২২, ১১:১৮

রাজধানীর আদাবরে স্বামীর বাসা থেকে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। তারা এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সোমবার (৬ জুন) দুপুরে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিশা রাবি নাট্যকলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি যশোর।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। গত তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর কাছে যায়। আজ বিকালের দিকে দিশার স্বামী আমাদের ফোন করে জানায়, দিশা আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর আদাবর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান। তিনি বলেন, ‘পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

এদিকে, দিশার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে তার সহপাঠীরা বলেন, সদা হাস্যোজ্জল একটা মেয়ে কেন এমনভাবে মারা গেলো- আমরা এর সঠিক তদন্ত চাই।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম