চাঁপাই থেকে ৭৬৪৫ কেজি আম নিয়ে ঢাকার পথে ম্যাংগো স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৮:৪০আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:৪০

তৃতীয়বারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকাল ৪টায় জেলার রহনপুর রেলস্টেশন থেকে বিশেষ এই ট্রেনের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।  

রেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ প্রথম দিন জেলা থেকে সাত হাজার ৬৪৫ কেজি আম পরিবহন করা হয়। এই ট্রেনে আমসহ অন্যান্য শাক-সবজির পরিবহন খরচ পড়বে প্রতিকেজি ১ টাকা ৩১ পয়সা এবং প্রতি ক্যারেট আমের লেবার খরচ পড়বে ১০ টাকা।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম বলেন, ‘আজ থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত চাহিদা অনুযায়ী ছেড়ে যাবে। সরকারের আয় নয়, আম চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা যাতে স্বল্প খরচে দেশের বিভিন্ন প্রান্তে আম পরিবহন করতে পারেন, সে উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ এই ট্রেন সেবা তৃতীয়বারের মতো চালু করা হলো। তিন বলেন, ট্রেনটিতে ছয়টি ওয়াগন থাকবে এবং প্রতিটি ওয়াগনে ৪৩ মেট্রিকটন আম পরিবহন করা যাবে।’

এদিকে, রহনপুরের স্টেশন মাস্টার মির্জা কামরুল হাসান জানান, প্রথম দিন বিশেষ ট্রেনে রহনপুর থেকে ১২১ ক্যারেটে তিন হাজার ২৫ কেজি আম নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, প্রথম দিনে ২১০ ক্যারেটে চার হাজার ৬২০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ম্যাংগো স্পেশাল ট্রেন।

/টিটি/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি