বিয়ের ২ দিন পর নিজ ঘরে ঝুলছিল যুবকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৪:২৮আপডেট : ১৫ জুন ২০২২, ১৪:২৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজ ঘর থেকে রতন প্রামানিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের সাত টিকরি দক্ষিণপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। রতন ওই গ্রামের জয়নাল প্রামাণিকের একমাত্র ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

স্বজনরা জানান, গত সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আসাদুল প্রামানিকের মেয়ে আয়শা খাতুনের সঙ্গে রতনের বিয়ে হয়। 

রতনের বড় বোন রত্না খাতুন বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে রতনকে ঘরে রেখে আসি। ভোর ৫টার দিকে উঠে তাকে ডাক দিই। নতুন বউ দরজা খুলে দেয়। এরপর ঘরে ঢুকে দেখি, সে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। রতনের বউকে জিজ্ঞেস করলে মাত্রই দেখলো বলে জানায়।’

আয়শা খাতুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। রতন এ সময় মোবাইল ফোনে গান শুনছিল। এর মাঝে আমি আর কিছুই জানি না। সকালে আপা (ননদ) এসে ডাক দিলে দরজা খুলি। তখন ঘরে আলো আসলে তাকে আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখি।’

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী