শিক্ষক স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, সহকারী শিক্ষককে আ.লীগ নেতার মারধর

জয়পুরহাট প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৮:২১আপডেট : ১৫ জুন ২০২২, ১৮:৫২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকিরের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আহত মু. মাহবুবর রহমান ওরফে চঞ্চল ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মু. মাহবুবর রহমান উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পদে আছেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকিরের স্ত্রী দেল আফরোজা আরা বানু হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মু. মাহবুবর রহমান ওরফে চঞ্চল ওই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের দোকান ভাড়ার টাকা নিয়ে প্রধান শিক্ষক দেল আফরোজা আরা বানু ও সহকারী শিক্ষক চঞ্চলের মধ্য দ্বন্দ্ব হয়। পরে প্রধান শিক্ষক দেল আফরোজার স্বামী আশরাফ আলী ফকির বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডলকে জানান। উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল শিক্ষক মু. মাহবুবর রহমানকে তার কার্যালয়ে ডেকে পাঠান। পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের ফটকে মারধরের শিকার হন শিক্ষক চঞ্চল। 

শিক্ষক মু. মাহবুবর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ফোনে কল করে আমাকে দ্রুত তার কার্যালয়ে আসতে বলেন। হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ের সামনে যাই। এ সময় আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বামী বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির আমাকে মারধর করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির বলেন, আমার স্ত্রীর বিরুদ্ধে শিক্ষক চঞ্চল ফেসবুকে বাজে ভাষা ব্যবহার করে পোস্ট দেন। এ কারণে শিক্ষক মাহবুবর রহমানকে মারধর করেছি। চড় মারার বিষয়টি আমি ওসিকেও জানিয়েছি। এতে জেল-জরিমানা হলেও সমস্যা নেই। শিক্ষক চঞ্চলের বিরুদ্ধে ৫-৬টি বিভাগীয় মামলা রয়েছে বলেও জানান তিনি।

ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষক মু. মাহবুবর রহমানকে আমার কার্যালয়ে আসতে বলেছিলাম। আমার কক্ষে প্রবেশের আগে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এটি দুঃখজনক ঘটনা।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের