কম দামে পণ্য কিনে বেশি দেখিয়ে ৮৮ লাখ টাকা আত্মসাৎ

পাবনা প্রতিনিধি
১৬ জুন ২০২২, ২৩:২৮আপডেট : ১৬ জুন ২০২২, ২৩:২৮

কম দামে রোগীদের জন্য পণ্য কিনে বেশি দাম দেখিয়ে ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক তন্ময় প্রকাশ বিশ্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার পাবনা কার্যালয়ে তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করেন। এরই মধ্যে পাবনা দুদকের কার্যালয়ে মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। মামলাগুলোতে ৮৮ লাখ তিন হাজার ৭৬২ টাকা টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদফতরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্য সরবরাহ ঠিকাদার এইচ এম ফয়সাল, এইচ এম রেজাউল ও এইচ এম আরফিন। এই তিন ঠিকাদার সম্পর্কে ভাই। তাদের বাড়ি পাবনা জেলা শহরে। সবগুলো মামলায় মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও সাবেক বিপণন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদাররা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে বাজারদরের চেয়ে বেশি দামে রোগীদের জন্য পণ্য কিনেছেন। বেশি দাম দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধন করে ৮৮ লাখ তিন হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন তারা। এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করেছে দুদক।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে সরকারি শিশু পরিবারের জন্য এক কেজি আলু ১৫ টাকায় কেনা হয়েছিল, অথচ একই সময়ে পাবনা মানসিক হাসপাতালের জন্য আলু কেনা হয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা। একইভাবে ১০৩ টাকার সয়াবিন তেল ১৩৯ টাকায় কেনা হয়। ৪০ টাকা কেজির চাল ৫৪ টাকা ৫০ পয়সায় কেনা হয়েছে দেখানো হয়।

এ বিষয়ে মামলার বাদী ও দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, ‌‘২০১৯ সালের শেষের দিকে অভিযোগ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মামলাগুলো করা হয়েছে। মামলাগুলোর তদন্ত করবে দুদক।’

এ ব্যাপারে জানতে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক তন্ময় প্রকাশ বিশ্বাসকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের