প্রকল্পের টাকা আত্মসাৎ, মেয়র কামরুজ্জামান বরখাস্ত

পাবনা প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৮:৫৪ আপডেট : ২০ জুন ২০২২, ১৮:৫৪

প্রকল্পের টাকা আত্মসাৎ ও পৌরসভার অর্থ তছরুপসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রবিবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার (২০ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের পাবনার উপপরিচালক মো. মোখলেছুর রহমান। 

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পাবনার উপপরিচালক মো. মোখলেছুর রহমানের দাখিল করা তদন্ত প্রতিবেদনে মেয়র কামরুজ্জামান মাজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

মোখলেছুর রহমান বলেন, ‘প্রকল্পের টাকা আত্মসাৎ ও পৌরসভার অর্থ তছরুপসহ নানা অনিয়মের অভিযোগে ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। অভিযোগগুলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠায় দুদক। এরপর মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে বিভিন্ন রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ বেশ কিছু দুর্নীতির বিষয় প্রমাণিত হয়। গত ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিই। রবিবার মেয়রকে বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

বরখাস্তকৃত মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, ‘ওসব অভিযোগ ভিত্তিহীন। ৪০ বছরের রাজনীতিতে তিনবার মেয়র হয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষ আমার মনোনয়ন আটকানোর জন্য নির্বাচনের আগে কিছু অভিযোগ দিয়েছিল। সেসব অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, ফরিদপুর পৌরসভা নির্বাচনে গত বছরের জানুয়ারিতে তৃতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন নৌকার প্রার্থী মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ। ২০১১ ও ২০১৫ সালে পৌর মেয়র নির্বাচিত হন। বর্তমানে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদ।

/এএম/
সম্পর্কিত
যে কর্মকর্তার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি