মুয়াজ্জিনকে মারপিটের মামলায় বাবা-ছেলে কারাগারে 

নাটোর প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৬:৩১আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:৫৫

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় মসজিদের ভেতর মুয়াজ্জিন ও তার ভাইকে মারপিটের মামলায় অভিযুক্ত বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩ জুলাই) দুপুরে এ আদেশ দেন আদালত। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো দুই জন আব্বাস আলী (৭০) ও তার ছেলে হাবিব আরমান (৩২)। আব্বাস আলীর স্ত্রী  চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা বেগম।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, শনিবার বিকালে সিংড়া চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যান বাবা ও ছেলে। ওজু করার পর মসজিদে রাখা গামছায় হাত-মুখ মুছতে গিয়ে তারা জানান ওই গামছায় ময়লা রয়েছে। এ নিয়ে তর্কের জেরে আসামিসহ আরও একজন মুয়াজ্জিন নিজামুদ্দিন (৮০) ও তার ভাইকে মারপিট করেন। মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রবিবার সকালে মুয়াজ্জিনের ভাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান বলেন, ওই ঘটনায় মুয়াজ্জিনের ভাতিজা আতিকুল ইসলাম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে কোর্টে চালান দিলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম