ঘিরে রাখা বাড়িতে পাওয়া বস্তুটি বোমা নয়

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ২১:৫২আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:৫২

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পরীক্ষা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) সদস্যরা। তবে ওই বস্তুটি বোমা নয়। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় করতে আসা র‍্যাবের একটি দল সেটি উদ্ধারের পরে যাচাই-বাছাই করে এ তথ্য জানিয়েছে। 

সোমবার (৪ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান। 

ওসি বলেন, বোমাসদৃশ বস্তুটি দেখে সেটি নিষ্ক্রিয় করার জন্য র‍্যাবকে জানিয়েছিলাম। পরে সেটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে র‍্যাবের একটি বিশেষজ্ঞ দল আসে। পরে তারা বোমসদৃশ বস্তুটি উদ্ধার করে দেখেন সেটি আসলে বোমার মতো করে বানানো কিছু, তবে বোমা নয়।

বোমা আছে সন্দেহে এলাকা ঘিরে রেখেছে পুলিশ

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ এই শিক্ষককে ভয় দেখাতে বোমাসদৃশ বস্তুটি রেখে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কে বা কারা কাজটি করেছে তা বের হবে। 

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন বলেন, ‘রবিবার রাতে একজন আমাকে ফোন করে “তোর মিটসেফের নিচে অস্ত্র আছে” বলে ফোনের লাইন কেটে দেন। এরপর সেখানে দেখি কার্টনের মধ্যে তার ও টেপ মোড়ানো লম্বাটে বোমা। পরে সোমবার সকালে থানা পুলিশকে অবহিত করি।’ 

পরে পুলিশ বাড়িটি ঘিরে রাখে ও র‌্যাবকে খবর দেয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের