২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার

নাটোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১৯:২৪আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৯:২৪

নাটোরের সিংড়া উপজেলায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চলনবিলের ডাহিয়া এলাকা থেকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে কাছিমটি উদ্ধার করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার (১৩ জুলাই) চলনবিলের ডাহিয়া এলাকায় মাছ ধরার ফাঁদে কাছিমটি পান স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে গোপনে ২০ হাজার টাকায় এটি কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী শ্রী সুবেন। বিষয়টি জানাজানি হলে কাছিমটি ফেরত দেন ওই ক্রেতা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে এটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, কাছিমটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ইতোমধ্যে গঙ্গা কাছিমটি নিয়ে আসার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। এই প্রজাতির কাছিম জলজ পরিবেশে ৪০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।  খাদ্যাভাসের প্রয়োজনে এরা জলজ পরিবেশকে দুষণমুক্ত রাখে।

/এসএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম