ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে হামলায় অটোরিকশাচালক নিহত

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৯:৫৭আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৯:৫৭

বগুড়ার গাবতলীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মাথায় পাইপ দিয়ে আঘাত করে মো. মামুন (২৪) নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ জুলাই) রাতে উপজেলার টিওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (১৭ জুলাই) সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত অটোরিকশা চালক মামুন গাবতলী উপজেলার টিওরপাড়া গ্রামের মৃত আবদুর রানিজ্জাক গামার ছেলে। শুক্রবার বিকালে গ্রামের ধানক্ষেতে ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবু
মিয়ার ছেলে খোকন মিয়ার (৩২) সঙ্গে তার ঝগড়া হয়। পরে মুরুব্বিদের হস্তক্ষেপে মীমাংসা হয়। মামুন রাত পৌনে ১০টার দিকে গ্রামের একটি মুদি দোকানে বসেছিলেন। এ সময় খোকন মিয়া জিআই পাইপ দিয়ে মামুনের মাথার পেছনে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা অচেতন অবস্থায় মামুনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হামলাকারী খোকনকে আটকে অভিযান চলছে। রবিবার বিকাল পর্যন্ত নিহতের পরিবার মামলা করেনি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের