ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো গৃহবধূর

জয়পুরহাট প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৭:০৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:০৫

জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় চলন্ত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম জেসমিন (২০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধূর বাবার বাড়ি নীলফামারী জেলায়। সকালে গৃহবধূ বোনকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি হানাইল থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। তারা দুই বোন জয়পুরহাট রেল স্টেশনে আসার উদ্দেশে একটি ইজিবাইকে চড়েন। সকাল সাড়ে ৯টায় ইজিবাইকটি জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় পৌঁছালে গৃহবধূর ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, জেসমিন তার বোনকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি নীলফামারীতে যাওয়ার উদ্দেশে বের হন। ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে সড়কে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের