শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ০৪:০৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৪:০৯

রাজশাহীতে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রতিবেশী দুই যুবককে আসামি করে এ মামলা করা হয়। আসামিরা হলো- পবা উপজেলার বালিয়া এলাকার মাইনুল ইসলামের ছেলে রকি (২৫) এবং সানারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ঈদুল আজহার আগের দিন (৯ জুলাই) দুপুরে শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী দুই যুবক। পরে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঘরের ছাউনির সঙ্গে ঝুঁলিয়ে রাখে। ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালায় ওই দুই যুবক।

শিশুটির বাবা জানান, ঈদের আগের দিন দুপুর ১টার দিকে স্ত্রী ও কোলের শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে মুরগি দিতে যান। ওই দিন তার ১১ বছরের শিশুটি বাড়িতে একাই ছিল। অটোরিকশাচালক বাবা স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে ভাড়া মারতে শুরু করেন। বিকাল ৩টা ২৫ মিনিটে আসামিদের একজন মেয়ের বাবার কাছে জানতে চায় তিনি এখন বাসায় এখন আসবেন কিনা? তিনি না বলার পরপরই ফোন কেটে দেয়। এর আধা ঘণ্টা পর শিশুটির বাবা বাসায় ফিরে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখেন। সে সময় মেয়ের পা মাটিতেই ছিল। দ্রুতই ফাঁস খোলেন বাবা। এ সময় জোরে একটা শ্বাস নেয় শিশুটি। দ্রুত মেয়েকে নিজের অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে ১০ জুলাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা আরও জানান, হাসপাতালে চিকিৎসক তার কাছে ঘটনার কারণ জানতে চেয়েছিলেন। তিনি তৎক্ষণিক বলেছিলেন, ‘গলায় ফাঁস দিয়েছে।’ সেভাবেই মৃত্যুর সনদ হয়েছে। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। কিন্তু মেয়ের আত্মহত্যার কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না বাবা-মা। সেদিনের সব ঘটনা বিশ্লেষণ করে এবং মরদেহের ওপর আঘাত দেখে আমরা ধারণা করছি, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুটির পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করছি আমরা। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের