দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে নাচলেন বাংলাদেশের সাঁওতালরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৭:৫০আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭:৫০

প্রথম আদিবাসী নারী হিসেবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে দ্রৌপদী মুর্মু। দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নেচে-গেয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালের নারী-পুরুষরা।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের’ উদ্যোগে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসে জমায়েত হয়। শোভাযাত্রায় খোল, করতাল, বাজনা ও প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে নৃত্য-গীতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সাঁওতালরা।

দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে নাচলেন বাংলাদেশের সাঁওতালরা

পরে সেখানে ভারতের নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন—উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়ার, রুমালী হাঁসদা, কর্ণে লিউস মুর্মু ও স্টাফিন টুডু।

এ সময় বক্তারা ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু যত দ্রুত সম্ভব ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ এবং সাঁওতালসহ অন্যান্য আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী