অপহরণের ৩ মাস পর কলেজছাত্রী উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৯:২৩আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:০০

বগুড়ার আদমদীঘি থেকে কলেজছাত্রীকে অপহরণের সাড়ে তিন মাস পর বুধবার (২৮ জুলাই) রাতে ঢাকার টিকাটুলি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে একমাত্র আসামি আলী আকবর বাবুকে (২০)। 

মামলার এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, আলী আকবর বাবু ঝালকাঠির কাঁঠালিয়ার লতাবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। ফেসবুকে তার সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। পথে বাবুসহ ৩/৪ জন সঙ্গী ওই ছাত্রীকে ‘অপহরণ’ করে নিয়ে যান। ১৬ এপ্রিল ছাত্রীর বাবা আদমদীঘি থানায় অপহরণ মামলা করেন। পুলিশ গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে ঢাকার টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও বাবুকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তারা আদালতের মাধ্যমে বিয়ে করেছেন। বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। একইসঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে আদালত আসামিকে কারাগারে ও ভুক্তভোগীকে পরিবারের জিম্মায় দিয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম