চায়ের দোকানে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, আহত ৭

নাটোর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৪:৫০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪:৫০

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চায়ের দোকানে বজ্রাঘাতে আশিক হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাত জন।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার জামনগর ইউনিয়নের করমদোষী সেতু সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আশিক করমদোষী গ্রামের সিহাব উদ্দিনের ছেলে।

আহতরা হলেন—সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, শরিফ, বেলাল ও রূপালী বেগম। তাদের মধ্যে একজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর ছয় জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে বাবার সঙ্গে দোকানে চা পান করতে যান আশিক। হঠাৎ দোকানের ওপর বজ্রাঘাত হলে তার মৃত্যু হয়। এ সময় আহত সাত জনকে পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী