সিংড়ায় বিল থেকে নানা-নাতির লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১১:০৮আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১:২৯

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। মারা যাওয়া দুই জন জমির শেখ (৭০) ও তার নাতি পাপ্পু হোসেন (১২)। 

জমির শেখের বাড়ি চৌগ্রাম আর পাপ্পুর বাড়ি পাশের ছোট চৌগ্রামে। সে নানার বাড়ি থেকে পড়ালেখা করতো। সে চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সিংড়া থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকালে জমির শেখ প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরার জন্য বের হন। সঙ্গে নাতি পাপ্পুও ছিল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরছিলেন না। খোঁজ করার একপর্যায়ে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে নানা-নাতির লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত বিষয় জানা যাবে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম