এক গুদামে মিললো ১৫ হাজার বস্তা সার

বগুড়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১২:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৫৫

বগুড়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ১৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার মধ্যরাতে শহরতলির এরুলিয়া এলাকায় মঞ্জু-করিমের গুদাম থেকে সারগুলো জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এ সময় একটি সারবোঝাই ও একটি খালি ট্রাকও জব্দ করা হয়। গুদামের মালিক শহরের টিনপট্টি এলাকার ব্যবসায়ী করিমের ছেলে নাজমুল পারভেজ কনক পালিয়ে গেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গুদামটি শহরের বড়গোলা টিনপট্টি এলাকার মেসার্স মঞ্জু-করিমের মালিকানাধীন। তাদের পক্ষে করিমের ছেলে নাজমুল পারভেজ কনক গুদাম দেখভাল করেন। কনক সারের ডিলার না হলেও তিনি অধিক লাভের আশায় দীর্ঘদিন ধরে ওই গুদামে অবৈধভাবে ইউরিয়া ও ডিএপি সার মজুত
করে আসছেন। গোপনে এমন খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদরের এরুলিয়া এলাকার ওই গুদামে অভিযান চালানো হয়। গুদাম খুলে ও বাইরে লোড করা একটি ট্রাকে প্রায় ১৫ হাজার বস্তা সার পাওয়া যায়। পরে গুদাম সিলগালা, ট্রাক দুটি জব্দ করা হয়।

গুদামের নিরাপত্তাকর্মী মজিবর রহমান জানান, আগে গুদামটি খালি ছিল। গত এক মাস থেকে সেখানে সার মজুত করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, বগুড়া সার ডিলারের তালিকায় নাজমুল পারভেজ কনকের নাম নেই। এরপরও তিনি অবৈধভাবে গুদামে সার মজুত করে জেলার ১২ উপজেলা ও পার্শ্ববর্তী নওগাঁর বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে অধিক লাভে সার বিক্রি করে আসছিলেন। কনকের বিরুদ্ধে নিয়মিত মামলার
প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম