প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৩:৩৪আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৪:০৭

সিরাজগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। সঞ্জয় বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী যুবক সঞ্চয় চন্দ্র প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতো এবং উত্ত্যক্ত করতো। পূজা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সঞ্জয় ক্ষিপ্ত হয়। ২০২১ সালের ৩ মে বাড়িতে রান্না করছিল ওই ছাত্রী। সে সময় সঞ্জয় ধারালো ছুরি নিয়ে বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় পূজার চিৎকারে বাবা ও প্রতিবেশীরা এগিয়ে এলে মৃত্যু নিশ্চিত করে ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয়। পরে পূজার বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার পরে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি