মোহনপুরে রেহাই পেলো না ৫ বছরের শিশু, ধর্ষক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৬

রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের একটি গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি গুরুতর আহতাবস্থায় এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনায় শিশুটির বাবা মামলা করায় অভিযুক্ত পলান চন্দ্র ওরফে কটু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার পরির্দশক (তদন্ত) হিপজুর আলম মুন্সী।
মামলা সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা খাড়তা গ্রামের মৃত লক্ষণের ছেলে পলান চন্দ্র ওরফে কটু’র (৪২) বাড়ির পাশে শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী একটি শিশু খেলা করছিল। গাজর দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় কটু। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে দ্রুত তাকে থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। মেয়ের বাবা এ ঘটনায় মোহনপুর থানায় মামলা করেন। এরপরই অভিযুক্ত পলান চন্দ্র ওরফে কটুকে (৪২) গ্রেফতার করা হয়।
মোহনপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) হিপজুর আলম মুন্সী বলেন, মেয়ের বাবা মামলা করার পর বিকেলে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের