নতুন গাড়িতে নিয়ে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে, পথে প্রাণ গেলো দুজনের

নওগাঁ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৫:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৬:০৭

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের দক্ষিণ পাশের র্খ্দ্দোনারায়ণপুর লাটাহার সেতুতে দুর্ঘটনাটি ঘটে। তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে যায়।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ইট ব্যবসায়ী মো. আব্দুল খালেকের ছেলে শিমুল (৩০) তার স্ত্রী জিনিয়াকে (২৫) নিয়ে নিজস্ব প্রাইভেটকারে করে নওগাঁর দিকে আসছিলেন। পথিমধ্যে একটি ট্রাক ওই কারের সামনে দিয়ে মহাসড়কে উঠে পড়ে।

তিনি বলেন, ট্রাকটিকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডার ভেঙে রাস্তার পূর্ব পাশের খালে পড়ে যায়। এ সময় গাড়িটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। শিমুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় লোকজন ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা বা অভিযোগ করা হয়নি। নিহত শিমুল কিছুদিন আগে বিয়ে করেছেন। অতি সম্প্রতি ওই গাড়িটি কিনেছেন। তার স্ত্রী জিনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী