বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:০৮

বগুড়া বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় বগুড়ার সাথে ধুনট ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই উপজেলার লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার সকালে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় ব্রিজের একটি পাতাটন ভেঙ্গে গেলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
জানা গেছে, ১৯৯২ সালে ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ামারা খালের উপর সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে ৬২ মিটার দৈর্ঘ্য বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের পর থেকেই অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন চালাচল করে। এতে ব্রিজটি গত এক যুগ আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করে।
শনিবার সকাল ৯টার দিকে পঞ্চগড় ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের উপর দিয়ে পারাপার হওয়ার সময় দক্ষিণ পাশের পাটাতন ভেঙ্গে যায়। ট্রাকটি আটকা পড়লে ব্রিজের উপর দিয়ে বাস, ট্রাক ও সিএনজিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ধুনটের সাথে বগুড়া সদর এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক বছরে মাঠপাড়া বেইলি সেতুর পাটাতন আটবার দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দ্রুত ব্রিজটি মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বর্তমানে ব্রিজের কোন সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। তারপরও অতিদ্রুত ব্রিজটি মেরামত করা হবে বলে তিনি জানিয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের