চুন-ফিটকিরি-রং ও চিনি দিয়ে তৈরি হচ্ছে গুড়

নাটোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৭:৪০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:৪০

নাটোর সদর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসব উপজেলার কয়েকটি কারখানা থেকে ১৯ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

ওসব কারখানায় ফিটকিরি, চুন, চিনি ও রং দিয়ে তৈরি করা হতো গুড়। এজন্য চার ব্যবসায়ীকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৯ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব ভেজাল গুড় জব্দ করা হয়। পরে চার ব্যবসায়ীকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর।

মেহেদী হাসান তানভীর বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থ মিশিয়ে ওসব কারখানায় ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন নাটোর র‌্যাব-৫-এর সদস্যরা। এ সময় লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া এলাকার গুড় ব্যবসায়ী মতলেবকে ৯০ হাজার, বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকার গুড় ব্যবসায়ী ছলিমকে ৮০ হাজার, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকার গুড় ব্যবসায়ী মোস্তাফিজুরকে ৬০ হাজার এবং নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকার গুড় ব্যবসায়ী সারুককে ৭৫ হাজারসহ তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, ওসব ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল গুড় তৈরির ২৭ কেজি ফিটকিরি, ১৪ কেজি চুন, চার কেজি রং, এক কেজি বিষাক্ত হাইড্রোজ, দুই কেজি সোডা ও পাঁচ কেজি ডালডা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী