মহাসড়কে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৭:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৭:৪৮

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন- অটোরিকশা চালক শেরপুর উপজেলার বিরলই পশ্চিমপাড়ার শাহাব উদ্দিনের ছেলে আবদুল বাছেদ (৪৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি এখনও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুরের হামছায়াপুর এলাকায় পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা দাঁড়িয়েছিল। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ছয় জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অজ্ঞাত পরিচয় একজন মারা যান। পরে গুরুতর আহত পাঁচ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক মারা যান।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) এ কে এম বানিউল আনাম জানান, বাসচালক উল্টো পাশে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের
কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী