স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো গৃহবধূর

নাটোর প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৩:১৪আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৩:১৮

নাটোরের সিংড়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে আয়েশা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টায় সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়েশা বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল কাদেরের স্ত্রী। তিনি পেশায় ব্যবসায়ী। তাদের তিন ছেলে রয়েছে। 

আয়েশার চাচা হাজী বকর জানান, সন্তানসম্ভবা এক নাতনিকে আনতে ৪০-৫০ জন শুক্রবার দুপুরে দিকে একই উপজেলার কলম-পাঙ্গাসিয়া গ্রামে যান। সেখান থেকে স্বামী আব্দুল কাদেরের মোটরসাইকেলে ফিরছিলেন আয়েশা। মোটরসাইকেলের চাকা খানা-খন্দে ঢুকে আচমকা ঝাঁকুনি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাহিয়া ইউনিয়নের পিপলসন মাদ্রাসা গোরস্থানে ওই গৃহবধূর দাফন সম্পন্ন করা হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিক জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী