পানিমিশ্রিত পেট্রোল বিক্রি, জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ০৩:০৯আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:২০

নাটোরের লালপুর উপজেলার সততা ফিলিং স্টেশনে পানিমিশ্রিত পেট্রোল বিক্রির অপরাধে জরিমানা করায় উপজেলা সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বিরুদ্ধে ডিসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বাক্ষরিত এ অভিযোগ ডিসির কাছে দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, '২০০৯ সাল থেকে ব্যবসা করে আসছে সততা ফিলিং স্টেশন। গত ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত তেল বিক্রির পরও কোনও অভিযোগ পাওয়া যায়নি। ১৬ আগস্ট সকালে কয়েকজন মোটরসাইকেলচালকের কাছে পেট্রোল বিক্রি করা হয়। ওই সময়ে পাম্পের আন্ডারগ্রাউন্ডে তেল কম থাকায় ট্যাংকের ভেতরে ঘামা পানিমিশ্রিত তেল মোটরসাইকেলগুলোতে চলে যায়। এ নিয়ে মোটরসাইকেলচালকরা অভিযোগ করলে টাকা ফেরতের পাশাপাশি তেল বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর একই অভিযোগ করেন আরও কয়েকজন মোটরসাইকেলচালক। কিন্তু পাম্প থেকে তেল কেনার ক্যাশমেমো দেখাতে না পারায় তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে অভিযোগ দেন তারা। অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা।'

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলচালকদের কাছ থেকে অভিযোগ নেন। অথচ উপযুক্ত প্রমাণ কিংবা তেলে কতটুকু পানি আছে, তা পরীক্ষা করেননি এসিল্যান্ড। এছাড়া কোনও কেমিক্যাল পরীক্ষা না করে বা বিএসটিআই মেট্রোলজি বিভাগকে না ডেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড। সেইসঙ্গে সততা ফিলিং স্টেশনকে ৪৮ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ওই অভিযোগে।

সততা ফিলিং স্টেশনের ম্যানেজমেন্টে দায়িত্বরত প্রভাষক মো. রুবেল বলেন, আমাদেরকে অযৌক্তিকভাবে জরিমানা করা হয়েছে। এজন্য অভিযোগ দিয়েছি আমরা। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) দেবাশীষ বসাক বলেন, ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিনে প্রমাণ পাওয়ায় সেদিন ওই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে আমি এখনও অফিসিয়াল কোনও পত্র পাইনি।

জানতে চাইলে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো আমরা। 

/এলকে/এএম/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম