বের করা হলো শিশুর খাদ্যনালিতে বিঁধে থাকা সেফটিপিন

নাটোর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ২০:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২১:২২

শিশু সাহানা আক্তার জিদনীর (৩) খাদ্যনালি থেকে বের করা হয়েছে সেফটপিনটি। ৫২ ঘণ্টা পর শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সেটি বের করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশন ছাড়াই আধুনিক প্রযুক্তির সাহায্যে তার চিকিৎসা করা হয়েছে। জিদনী নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড় বাদকয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

শফিকুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী। তাদের দুই সন্তান। বড় ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে নুডলস খেতে পছন্দ করে। অন্যান্য দিনের মতো বুধবার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে মা জুলেখার হাতে নুডলস খাচ্ছিল সে। এ সময় তার গলায় সেফটিপিনটি বিঁধে যায়। তখন সে বমি করতে থাকে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের রেফার্ড করেন।

তিনি আরও জানান, সেখানে এক্স-রে করে দেখা যায়, খাদ্যনালিতে সেফটিপিন আটকে আছে। এটি বের করার মেশিন অকেজো থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানেই শুক্রবার রাত সাড়ে ৯টায় মেশিনের মাধ্যমে সেফটিপিনটি বের করেন চিকিৎসকরা। এরপর রাত সাড়ে ৩টায় বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরে শিশুটি।

শিশুটির জেঠাতো ভাই হাসান আলী জানান, সেফটিপিন বের করার পর সে এখন সুস্থ। তার মুখে হাসি ফোটায় চিন্তামুক্ত হয়েছে বাবা-মাসহ সব আত্মীয়-স্বজন।

/আরকে/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের