আদালতের আদেশ না মানায় শাস্তি পেলেন চেয়ারম্যান 

নাটোর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭

স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন এক গৃহবধূ। আদালত ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন। কিন্তু দায়িত্ব নিজে পালন না করে ইউপি সচিবকে দিয়ে কাজটি করান চেয়ারম্যান। ইউপি সচিব প্রতিবেদন দিলে তাতে অনেক ভুল তথ্য উপস্থাপন করা হয়। ওই বিষয়ে চেয়ারম্যানকে তলব করেন আদালত। আদালতের প্রশ্নের জবাবে সচিবকে দিয়ে কাজ করানোর কথা স্বীকার করলে আদালত চেয়ারম্যানকে শাস্তি হিসেবে ১ ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন। 

বুধবার (৩১ আগস্ট) নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ শাস্তি দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান। নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফএম গোলজার রহমান ওই আদেশ দেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জেবা খাতুনের মামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল ওই চেয়ারম্যানের। ওমর আলী প্রধানকে তলব করা হলে বুধবার তিনি আদালতে আসেন। আদালত এ সময় তার কাছে জানতে চান- তিনি নিজে তদন্ত করেছেন না অন্য কাউকে দিয়ে তদন্ত করিয়েছেন। ওমর আলী প্রধান আদালতের বিচারককে জানান, তিনি তার ইউনিয়ন পরিষদের সচিবকে দিয়ে তদন্ত করিয়েছেন।

এ সময় বিচারক বলেন, আপনি আদালত অবমাননা করেছেন। এ জন্য আপনাকে দুই ঘণ্টা হাজতবাস করতে হবে। আদালতের নির্দেশের পর তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। তবে ঘণ্টাখানেক পর জেলা আইনজীবী সমিতির নেতাদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী জানান, এর আগেও ওমর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া ও তদন্ত করার সংক্রান্ত অবহেলার প্রমাণ মেলে। তবে আজকের ঘটনায় তাকে কাঠগড়ায় নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় রাখা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম