শিবগঞ্জে পুলিশের ওপর হামলা, বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২

বগুড়ার শিবগঞ্জে মিছিল থেকে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা ও দুই পুলিশ কর্মকর্তা আহতের অভিযোগে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ থানায় বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন এসআই জিল্লুর রহমান। 

এরই মধ্যে মামলার প্রধান আসামি শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়ারেছ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় আটমূল ইউনিয়নের মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে কিচক চারমাথা বাজার ও আমতলি বন্দর এলাকায় সমাবেশ করে উসকানিমূলক বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এ সময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এতে ইটের আঘাতে শিবগঞ্জ থানার এসআই এবিএম আরাফাত রহমান ও এএসআই রবিউল ইসলাম আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

ওসি দীপক কুমার দাস বলেন, ‌‘হামলাকারীদের নাম-ঠিকানা সংগ্রহের পর শনিবার রাতে এসআই জিল্লুর রহমান বাদী হয়ে আবদুল ওয়ারেছ আকন্দকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই নিশিন্দারা উপ-শহর এলাকার বাড়ি থেকে আবদুল ওয়ারেছকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী