ক্ষেতে কাজের সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানের জমিতে কাজের সময় বজ্রাঘাতে বেলাল মিয়াজি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন সেলিম হোসেন (২৮) নামে আরেক কৃৃষক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া বিলে ওই ঘটনা ঘটে। বেলাল মিয়াজি ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। সেলিম হোসেন একই এলাকার বাসিন্দা।

জোয়াড়ি ইউনিয়নের চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে ধানের জমিতে কাজ করছিলেন বেলাল মিয়াজি। পাশের জমিতে কাজ করছিলেন সেলিম। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। দগ্ধ হন সেলিম। স্থানীয়রা উদ্ধার করে তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের