পাবনায় বজ্রাঘাতে প্রাণ গেলো ২ কৃষকের

পাবনা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৬ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৬

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকার মৃত হোসেন উদ্দিন ফকিরের ছেলে কৃষক আইন উদ্দিন (৭০)। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। অপরজন আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি গ্রামের মহির উদ্দিন মোল্লার ছেলে সাদেক হোসেন মোল্লা (৩৮)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সকাল ৯টার দিকে ফতেমোহাম্মদপুর এলাকায় বাড়ির সামনে পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন আইন উদ্দিন। এ সময় বজ্রাঘাত হলে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে উপজেলার কাকমারি গ্রামে বাড়ির পাশে দলগাড়ি বিলে ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন সাদেক হোসেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি