সিরাজগঞ্জে কাশ্মিরি তরুণীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৭

সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে অধ্যয়নরত খুশবু মঞ্জুর (২২) নামে এক কাশ্মিরি তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই মেডিক্যাল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার সকালে জেলার শাহজাদপুরে শিক্ষা সফরে গিয়ে গেস্ট হাউসের চার তলা থেকে পড়ে তিনি আহত বলে জানা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। খুশবু মঞ্জুর কাশ্মিরের বাসিন্দা আহমেদ তারাইয়ের মেয়ে। তিনি খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

শাহজাদপুরের পিপিডি গেস্ট হাউসের ব্যবস্থাপক নজরুল ইসলাম দাবি করেন, মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের ৪৩ শিক্ষার্থী ও সাত শিক্ষক দুই দিনের শিক্ষা সফরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউসে আসেন। দুপুরে খাবার শেষে খুশবু চার তলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ছাত্রীকে ওই দিন বিকালে মেডিক্যালে নিয়ে আসে। পরে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে  সে মারা যায়। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে। নিহতের পরিবারের সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ যোগাযোগ করছে।

/এফআর/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি