চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩ বস্তু উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪

চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তুসহ সিরাজুল ইসলাম ওরফে সজিব নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

বুধবার দিবাগত রাতে (৮ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কের কলমুগাড়া বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে লাল টেপ মোড়ানো অবস্থায় এসব বস্তু উদ্ধার করা হয়। বৃহস্প্রতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার সিরাজুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে কলমুগাড়া বিলে অভিযান চালায়। এ সময় বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল সদৃশ বস্তুসহ সিরাজুলকে আটক করা হয়।’

র‌্যাব দাবি করেছে, ‘জব্দ ককটেল সদৃশ বস্তুগুলো অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল সিরাজুল ইসলাম ওরফে সজিব।’ এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের