পাবনায় শিয়ালের আক্রমণে আহত ২৫

পাবনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১

পাবনার বেড়া উপজেলায় শিয়ালের আক্রমণে নারী-শিশু ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজন জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন।

বুধবার রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া, রাকসা, সোনাপদ্মা ও চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসব গ্রামে এখনও শিয়ালের আক্রমণের আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, শিয়ালের আক্রমণ ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছেন গ্রামবাসী। প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটিকে আটক করে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।

স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে শিয়ালের দল লোকালয়ে এসে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০), লাল্টু (৫৫), ওয়াজেদ মিয়াকে (৩০) কামড়ে আহত করে। এরপর শিয়ালের দল একই গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে আক্রমণ করে। এতে আঞ্জুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা (২৫), নিলয় (৭), রাবেয়া (৯), রেহেনা (৪৫) ও রাজিয়াসহ ১৫ জন আহত হন।’

তিনি আরও বলেন, ‘এরপর শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা, সোনাপদ্মা ও চকপাড়া গ্রামে আক্রমণ করে। এতে চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০), আবু মুসাসহ (২৬) ১০ আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

শিয়ালের আক্রমণে আহত বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী রেহেনা খাতুন জানান, রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। এ সময় অন্ধকারে শিয়ালের দল তার ওপর আক্রমণ করে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলে ক্ষতস্থানে ৯টি সেলাই দেওয়া হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফাতেমা-তুজ জান্নাত বলেন, ‘শিয়ালের আক্রমণে আহত ২৫ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিন জন জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।’

/এএম/
সম্পর্কিত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
গাজীপুরে মহাসড়ক অবরােধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি