নগর ভবনে ইশরাক সমর্থক-বিরোধীদের মারামারি, আহত ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৬:২৩আপডেট : ২৪ জুন ২০২৫, ১৬:২৩

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার পর নগর ভবনের সম্মুখে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপি নেতা ইশরাক হোসেনের ‘বিরোধী’, তাদের লোক সন্দেহে পিটুনির ঘটনা ঘটেছে।

এসব ঘটনার ভিডিও ধারণ করার কারণে সাংবাদিকদের ছুরি দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

জানা যায়, মারামারির ঘটনায় একটি পক্ষের নেতৃত্বে আছেন আরিফুজ্জামান প্রিন্স। অপর আরেকটি পক্ষের নেতৃত্বে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী।

হামলার বিষয়ে আরিফুজ্জামান বলেন, ‘ইশরাক হোসেন নগর ভবন চালু করার ঘোষণার পরেও বহিরাগত কিছু লোক প্রতিদিন নগর ভবনে মহড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে আসছেন। কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিরাপদে অফিস করতে পারেন, সে জন্য কর্মচারীরা একত্রিত হয়ে নগর ভবনে মিছিল শুরু করেন। এর পরপরই অতর্কিত হামলার ঘটনা ঘটে।’

আরিফ চৌধুরী বলেন, ‘ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী আসিফ ঘনিষ্ঠ রুবেল বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়।’ তিনি নিজেও এই হামলায় আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘এই রুবেল মেয়র তাপসের ঘনিষ্ঠতম সহযোগী ছিল। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রুবেল সিন্ডিকেটের মাধ্যমে সিটি করপোরেশনের সব ঠিকাদারী কাজ ভাগ বাটোয়ারা করতো।’

হামলায় আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনকারীরা নগর ভবনের গেটে অবস্থান করলে বেশকিছু যুবক দেশীয় অস্ত্রসহ হামলা করে। হামলাকারীরা চাকু দেখিয়ে সাংবাদিকদেরও ভয়ভীতি প্রদর্শন করে। হামলায় আন্দোলনকারী মনির, জসীম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের