বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহে স্বামীকে স্ত্রীর ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৫, ০৮:৪৭আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:৪৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন স্বামী বায়েজিদ সিকদার নামের এক সৌদিপ্রবাসী। শুক্রবার (২০ জুন) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বায়েজিদ গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে। 

স্বামীর অন্য কারও সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক আছে এমন সন্দেহে স্ত্রী মানসুরা খানম তার স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী। এরপরে স্ত্রী নিজেও আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

প্রবাসী বায়েজিদের মা হোসনে আরা বেগম জানান, মাসখানেক আগে বায়েজিদ সৌদি আরব থেকে দেশে ফেরে। মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রী দুজনই একে অপরকে সন্দেহের চোখে দেখতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া লেগে থাকতো। শুক্রবার বিকালে বায়েজিদ তার স্ত্রী মানসুরা খানমের মোবাইল নিয়ে ইমুতে ঢুকে কিছু চেক করছিল। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি পরে ঝগড়া হয়। একপর্যায়ে মানসুরা তার স্বামীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন।

এ ঘটনার পর আশপাশের লোকজন দুজনকে আহত অবস্থায় প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাপ জিলানী জানান, স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্বামীর অবস্থা গুরুতর। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী