শাজাহানপুরে অ্যাম্বুলেন্সচালক হত্যার ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫২

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অ্যাম্বুলেন্সচালক জহুরুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তার ভাই বাকিরুল ইসলাম শাজাহানপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চককানপাড়া এলাকায় হত্যার ঘটনা ঘটে। রাতেই তিন জনকে আটক করা হয়। দুপুরে মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—শাজাহানপুরের চককানপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আবদুস সালাম সেলিম (৪৩), তার ছেলে মো. সাদিক (২০) এবং একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে হারুন প্রামানিক (৫০)।

হত্যার শিকার জহুরুল ইসলাম একই উপজেলার চককানপাড়ার (বগুড়া পৌরসভার অংশ) আবদুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একই এলাকার চালক রাব্বী বাড়ির সামনে অ্যাম্বুলেন্স রেখে ভেতরে যান। এ সময় কে বা কারা তার অ্যাম্বুলেন্সের একটি লুকিং গ্লাস ভেঙে ফেলে। রাব্বী বাড়ি থেকে বের হওয়ার পর সেটা দেখে পাশেই বসে থাকা জহুরুলের ভাতিজা বাপ্পীকে সন্দেহ করেন। এ নিয়ে জহুরুলের পক্ষের লোকজনের সঙ্গে রাব্বী, হারুন, সেলিম ও সাদিকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাব্বীর অ্যাম্বুলেন্সের গ্লাস ভাঙচুর করে তারা।

রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন জহুরুল। হোটেল নাজ গার্ডেনের কাছে পৌঁছালে রাব্বী তার সমর্থক হারুন, সেলিম ও সাদিক ঘেরাও করে। এক পর্যায়ে জহুরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ অবস্থায় বাড়িতে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদুল হাসান জানান, অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস ভাঙচুর করা হয়েছে সন্দেহে বাগবিতণ্ডা, ভাঙচুর ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত সন্দেহে রাতেই একই এলাকার হারুন, সেলিম ও সাদিককে আটক করা হয়। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তিন জনকে আদালতে পাঠানো হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম