পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২

রাজশাহী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪২

রাজশাহীতে পদ্মা নদীতে প্রবল স্রোতে একটি খড়বোঝাই নৌকা ডুবে গেছে। এতে দুই জন নিখোঁজ রয়েছেন। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

নিখোঁজ দুই জন হলেন—নগরীর মিজানের মোড়ের বাসিন্দা মো. সাদেক আলী ও ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার বাসিন্দা মো. নবী। 

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারি। 

তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চার জন ডুবুরি অভিযানে আছেন। দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ দুই জনের সন্ধান মেলেনি। পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিলো খড় বোঝাই নৌকাটি। এতে ২০ জন আরোহী ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। ১৬ জন সাঁতরে পাড়ে ফিরতে পারলেও দুই জন তলিয়ে যান।

লতিফুল বারি আরও জানান, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিন জন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

/এসএইচ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম