জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০

নাটোরে বাবাকে হত্যার দায়ে মোরশেদুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন। কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবার নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন মোরশেদুল। এমনকি বাবাকে মারধর করতেন। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও কোনও কর্ণপাত করেননি। ২০১৮ সালের ১০ আগস্ট সকালে বাবার ঘরে গিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করেন মোরশেদুল। 

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে আর্নিকা বেগম ২০১৮ সালের ১১ আগস্ট নলডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। এরপর আসামি মোরশেদুলকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিল উদ্দিন। শুনানি শেষে আজ দুপুরে রায় ঘোষণা করেছেন বিচারক।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী