প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ খাদ্যেও হয়েছে স্বয়ংসম্পূর্ণ: পলক

নাটোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৩ বছরে সততা, সাহসিকতা আর দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত বাংলাদেশ ডিজিটাল হয়েছে, খাদ্যেও হয়েছে স্বয়ংসম্পূর্ণ। আর তাই বাংলাদেশ খাদ্য উৎপাদনে এখন বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। আর মৎস্য উৎপাদনে চতুর্থ। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত মুক্তির সংগ্রাম সমাপ্ত করেছেন। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ডালের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষা নিচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলার তরুণ-তরুণীরা আইটি প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার, ই-কর্মাস উদ্যোক্তা হয়ে বাড়িতে বসেই কাজ করছেন। এছাড়া শেখ হাসিনা ৬৮ হাজার কৃষকদের নামে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। যাতে কৃষকরা ভর্তুকির টাকা নিজের অ্যাকাউন্টে সরাসরি পান। কেউ যেন তাদের সঙ্গে অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। কৃষকরা যেন যথাযথভাবে কৃষি ফসল উৎপাদন করতে পারেন, সেজন্য শেখ হাসিনা কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও সেচের ব্যবস্থা করেছেন। এর সুফল সারা দেশের মতো সিংড়ার ‍কৃষকরাও পেয়েছেন। 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, শামীমা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, ও কৃষি কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী