‘মানবাধিকার কর্মকর্তা’ পরিচয় দিয়ে ইউএনওর হাতে এক ব্যক্তি আটক

নাটোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১

নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ‘মানবাধিকার সংস্থার কর্মকর্তা’ পরিচয়ে অফিস সংশ্লিষ্ট তথ্য চাওয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মোজাদেদুল হক মিঠু নিজেকে ‘মানবাধিকার সংস্থার কর্মকর্তার’ পাশাপাশি ‘গণমাধ্যমকর্মী’ হিসেবে পরিচয় দেন। তবে যাচাই-বাছাই করে তার কথার সত্যতা পায়নি পুলিশ।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ‘বেলা পৌনে ২টার দিকে কার্যালয়ে এসে অফিস সংশ্লিষ্ট তথ্য চান ওই ব্যক্তি। পরিচয় জানতে চাইলে নিজেকে ন্যাশনাল প্রেস সোসাইটির জেলা কমিটির ইনভেস্টিগেশন অফিসার পরিচয় দেন। কিন্তু তার কার্ড ও মুখে বলা তথ্য যাচাইয়ে কোনও মিল পাওয়া যায়নি। এমনকি তাকে জেলা-উপজেলার সাংবাদিকরা চেনেন না। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।’

আটক ব্যক্তি

ইউএনও আরও বলেন, ‘তার কার্ডে নাম লেখা আছে মোজাদেদুল হক মিঠু। ওপরে লেখা রয়েছে মানবাধিকার। নিচে লেখা রয়েছে সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার। আমার কার্যালয়ে আসার আগে ওই ব্যক্তি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন। এজন্য তাকে নিয়ে সন্দেহ দেখা দেয়।’

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের