পড়ে থাকা ওষুধের কার্টনে ছিল নবজাতকের লাশ

পাবনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থান সংলগ্ন মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা ওই স্থানে একটি কার্টন পড়ে থাকতে দেখে এগিয়ে যান। কার্টনটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখে পুলিশকে জানান। 

পাবনা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নবজাতকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রাতে কেউ এই নবজাতককে এখানে ফেলে রেখে যেতে পারে। ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন