নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ০১:২০আপডেট : ০৭ জুন ২০২৫, ০১:৩০

রাজধানীর গাবতলিতে তুরাগ নদীতে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ আবু আব্দুল্লাহ ইয়াকিন (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বছিলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করেন স্বজনরা।

নিহত ইয়াকিন রাজধানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে বন্ধুদের পরিকল্পনায় তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।

জানা গেছে, বুধবার (৪ জুন) বিকালে বন্ধুর সঙ্গে গাবতলি গরুর হাট দেখতে গিয়ে তুরাগ নদে নামে ইয়াকিন। এরপর থেকেই নিখোঁজ ছিল।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের আমিনবাজার থানার ওসি হাসানুজ্জামান বলেন, দুই দিন আগে গাবতলি গুদারাঘাট এলাকায় এক স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে শুক্রবার বিকালে বছিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল বছিলা ফাঁড়ির আওতায় পড়ে। আমাদের থানায় এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ আসেনি।

তবে লাশ উদ্ধারের বিষয়ে বছিলা ফাঁড়ি পুলিশের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আরমান হোসেন।

অভিযোগ করে নিহত ইয়াকিনের বাবা আবু তাহের আরমান বলেন, আমার ছেলে সাঁতার জানতো না, আর এটা তার বন্ধুরা জানতো। তারাই গরুর হাট দেখার নাম করে ডেকে নিয়ে নদীতে নামিয়ে দিয়েছে। পরিকল্পিতভাবে তাকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।

মৃত ইয়াকিন জামালপুর দেওয়ানগঞ্জ থানার বাসিন্দা আবু তাহের আরমানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। বর্তমানে তেজগাঁও তেজকুনি পাড়ায় পরিবারের সঙ্গে ইয়াকিনের নানা বাড়িতে থাকতো। তিনি রাজধানী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জানা গেছে।

/এবি/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে