চিনি-চুন-ফিটকিরি দিয়ে গুড় তৈরি, পৌনে ৪ লাখ টাকা জরিমানা 

রাজশাহী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরির অভিযোগে দুটি কারখানাকে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়ছে। সেই সঙ্গে ৮৫৫ কেজি ভেজাল গুড় জব্দের পর ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলাল হোসেন দীর্ঘদিন ধরে আখের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। চিনি, বিভিন্ন রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা দিয়ে গুড় তৈরি করতেন তারা। খবর পেয়ে র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে সেকেন্দার আলীর কারখানায় ৫৫৫ কেজি এবং দুলাল হোসেনের কারখানায় ৩০০ কেজি ভেজাল গুড় জব্দ করে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ আজ সকাল ৯টায় র‍্যাব-৫ এর সহায়তায় প্রথমে সেকেন্দার আলীকে তিন লাখ টাকা এবং পরে দুলাল হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, সেকেন্দার ও দুলাল অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় বানিয়ে হাট-বাজারে বিক্রি করতেন। সেই সঙ্গে গুড়ের রঙ উজ্জ্বল করতে মেশানো হতো বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন খাদ্যপণ্য সেবার মান যাচাইয়ে প্রতিদিন বাজার তদারকি অভিযান চালিয়ে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিস। জনস্বার্থে েই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ৩০ আগস্ট র‍্যাব-৫ এর সহযোগিতায় সেকেন্দার আলীকে দেড় লাখ টাকা জরিমানা এবং ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক।

/এসএইচ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী